Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেস দ্যা পিপলের সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
৫ জুলাই ২০২৬ ১৮:২৫

– কোলাজ ছবি : সংগৃহীত

ঢাকা: চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ-এর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি আমলে নিয়ে পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন। আগামী ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যে আসামিরা মাস্তুল ফাউন্ডেশন-এর কার্যালয়ে যান। এ সময় প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশন-এর কার্যক্রম নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই দাবি প্রত্যাখ্যান করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং সুনাম নষ্ট করার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন ‘ফেস দ্যা পিপল’-এ মাস্তুল ফাউন্ডেশন-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদন প্রকাশের ফলে মাস্তুল ফাউন্ডেশন-এর প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর