Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই যোদ্ধাদের বাড়িতে নিষিদ্ধ আ. লীগের হামলায় ৬৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সারাবাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬ ১৪:৫০

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা: ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের বাড়িতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের হামলার ঘটনায় ৬৭ বিশিষ্ট নাগরিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন হামলা অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক।

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। একই সময়ে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস. এম. জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আমরা মনে করি, এসব হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংসতার রাজনৈতিক দায় আওয়ামী লীগের। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিপন্ন করার এই প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।

আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জুলাই যোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকেরা হলেন:

১. অধ্যাপক ডা. নাজনীন আখতার — অধ্যাপক, শারীরতত্ত্ব বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

২. অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩. অধ্যাপক ড. নাকিবুর রহমান — ফিন্যান্স বিভাগের অধ্যাপক, নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪. অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

৫. অধ্যাপক মো. নজরুল ইসলাম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

৬. অধ্যাপক ড. মো. শামছুল আলম — অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৭. অধ্যাপক ড. সাইফুল ইসলাম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৮. অধ্যাপক ড. শামীমা তাসনিম — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৯. অধ্যাপক ড. এম. মাসুদ সরকার — অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১০. অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী — অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১১. অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ — অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১২. ড. মুহসিনা আক্তার জবা — সহযোগী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৩. মোহাম্মদ মহসিন — সহকারী অধ্যাপক, উইসকনসিন-হোয়াইটওয়াটার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

১৪. ডা. জাকিয়া ফারহানা — সহকারী অধ্যাপক, ইবনে সিনা মেডিকেল কলেজ

১৫. ড. সাদিক রহমান — সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

১৬. সাইদুল আকবর মুরাদ — সহকারী অধ্যাপক, এম্পোরিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, কানসাস, যুক্তরাষ্ট্র

১৭. ড. মাহফুজুল হাসান — সহকারী অধ্যাপক, ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

১৮. মাহমুদুল হাসান — সহকারী অধ্যাপক, ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

১৯. মাহাদে হাসান — সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি ফেলো, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

২০. ড. শিব্বির আহমেদ — সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

২১. মো. শরিফুল ইসলাম — প্রভাষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২২. মো. হাসান শাহরিয়ার রাবি — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৩. আহমেদ ইসমাঈল হোসেন — শিক্ষক, সান উয়ান কলেজ, যুক্তরাষ্ট্র

২৪. তারিক এম. এ. কাইয়ুম — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

২৫. খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ — প্রভাষক, নৃবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

২৬. মো. জাকির হোসাইন — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

২৭. মোসাম্মৎ কুলসুমা বেগম — প্রভাষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৮. মাহদী ইসলাম — শিক্ষক, এনজিও প্রাথমিক বিদ্যালয়

২৯. মো. নাজমুল হাসান ভূঁইয়া — ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক

৩০. সালমা বেগম — সহকারী অধ্যাপক

৩১. সুমাইয়া আক্তার — সহকারী অধ্যাপক

৩২. ড. এম. মাসুদ সরকার — অধ্যাপক

৩৩. ফাতিমা — সাবেক সহকারী অধ্যাপক

৩৪. উবায়েদ বিন হাবিব — পিএইচডি গবেষক, আইওয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৩৫. শেখ তাশরীফ উদ্দিন — পিএইচডি গবেষক, ওকলাহোমা স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৩৬. মো. মাহবুব কবির খান — পিএইচডি গবেষক, সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়, ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র

৩৭. শফিকুল ইসলাম মাহফুজ — পিএইচডি গবেষক, আলাবামা বিশ্ববিদ্যালয়, বার্মিংহাম, যুক্তরাষ্ট্র

৩৮. মো. কামরুল ইসলাম — পিএইচডি শিক্ষার্থী, ইলিনয় বিশ্ববিদ্যালয়, শিকাগো, যুক্তরাষ্ট্র

৩৯. মো. আবু রাফসান — পিএইচডি শিক্ষার্থী, ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪০. গোলাম সারোয়ার চৌধুরী — পিএইচডি গবেষক, আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪১. মোহাম্মদ মারুফ বিল্লাহ — পিএইচডি গবেষক, টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪২. রাকিবুল হাসান — পিএইচডি গবেষক, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪৩. এন এইচ এম আরাফাত — পিএইচডি গবেষক, টলেডো বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪৪. মো. আশরাফ — পিএইচডি শিক্ষার্থী, পারডু বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪৫. আব্দুল্লাহ আল আমিন — পিএইচডি শিক্ষার্থী, আরকানসাস বিশ্ববিদ্যালয়, লিটল রক, যুক্তরাষ্ট্র

৪৬. তাজুল ইসলাম — পিএইচডি শিক্ষার্থী

৪৭. মেহেদী হাসান মামুন — নির্বাহী কর্মকর্তা, পিডি বিভাগ, বায়োফার্মা লিমিটেড

৪৮. মোহাম্মদ আব্দুল লতিফ — সংবাদ প্রযোজক, একাত্তর টিভি

৪৯. মোহাম্মদ আল মাহফুজ — স্নাতকোত্তর গবেষণা সহকারী, ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্র

৫০. আবদুল্লাহ তারেক — সফটওয়্যার প্রকৌশলী, এশিয়ান টেকনোলজি লিমিটেড

৫১. মনোয়ার মাসুদ — প্রধান গবেষণা বিশ্লেষক, কেনটাকি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৫২. প্রকৌশলী মুহাম্মদ আবু সাঈদ — পরিচালক, নিওসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড

৫৩. শোয়াইব আহমেদ ভূঁইয়া — সাবেক সিনেটর, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

৫৪. হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিন — আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

৫৫. রাবেয়া বসরী সুমাইয়া — রেজিস্ট্রার, কার্ডিয়াক সেন্টার, ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতাল

৫৬. রেদওয়ানুল ইসলাম — জ্যেষ্ঠ বিজ্ঞানী ও গ্রুপ প্রধান, ইউরোফিনস

৫৭. সৈয়দ আহমেদ — সুপারভাইজার, ইউনাইটেড পার্সেল সার্ভিস, যুক্তরাষ্ট্র

৫৮. রশিদুল হাসান — জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইন্টেলিজেন্স ও অ্যানালিটিকস, এসিআই ফুডস লিমিটেড

৫৯. মো. ফিরোজ হাসনাত — গবেষণা সহকারী, সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ, নর্দার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৬০. আবরার মোহসিন সামিন — প্রকৌশলী, ফ্লোরিডা সেমিকন্ডাক্টর ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্র

৬১. ডা. শেখ জাহিদ — চিকিৎসক, বেথেসডা হাসপাতাল, বয়ন্টন বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

৬২. মো. আসাদ উল্লাহ — প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএসএসএ ইঞ্জিনিয়ারিং, কল্যাণপুর, ঢাকা

৬৩. ব্যারিস্টার আল মামুন রাসেল — আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

৬৪. লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মাহবুবুল হক হাসান, বাংলাদেশ নৌবাহিনী — গুণগত মান পরীক্ষক রসায়নবিদ, যুক্তরাষ্ট্র

৬৫. রোজিনা আক্তার — ইবনে সিনা ডি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ

৬৬. গোলাম রব্বানী — শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

৬৭. ড. আরিফুল হক — হিউস্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৬৮. মো. আলী আজম — কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতকোত্তর শিক্ষার্থী, টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন, যুক্তরাষ্ট্র

৬৯. ড. আবুল হাসান — এইচএসই বিশ্ববিদ্যালয়, রাশিয়া

৭০. নাঈম হোসাইন — শিক্ষানবিশ আইনজীবী ও সাবেক ছাত্রনেতা

৭১. সাজিদ কামাল — লিংকন বিশ্ববিদ্যালয়, মিসৌরি, যুক্তরাষ্ট্র

৭২. মো. ইমাম হোসেন — স্নাতকোত্তর শিক্ষার্থী, টেক্সাস বিশ্ববিদ্যালয়, ডালাস, যুক্তরাষ্ট্র

৭৩. মো. আবছার — স্বাধীন গবেষক

৭৪. ডা. মো. আব্দুস সুবহান — ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর