ঢাকা: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করায় শূন্য আসনটিতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান।
এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৭ ডিসেম্বর, প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ করা হবে হবে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।