Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: প্রতীকী

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এই সময়ে বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

বিজ্ঞাপন

এই সময়ে দর বেড়েছে ২০৪ টি, কমেছে ১৩৪ টি এবং অপরিবর্তিত ছিল ৪৮ টি কোম্পানির। টাকার অংকে লেনদেন হয়েছে ৭৪২ কোটি ৯০ লাখ টাকা।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর