Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২০:২৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান -ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যক্তিগত কারণ উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এমরান খান। মঙ্গলবার (২১ জুলাই) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান জানান, তিনি ২০২৪ সালের ২৮ আগস্ট বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ব্যক্তিগত কারণেই তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে এমরান খান বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের কারণে তার ব্যক্তিগত আইন চেম্বারের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। তাই তিনি ব্যক্তিগত আইনচর্চায় আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

আরো

সম্পর্কিত খবর