Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ধর্মমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ০৮:৫৯

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক থাকলেও চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে আরও কয়েকদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ধর্মমন্ত্রী।

পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তিনি দেশে ফিরবেন।’

বিজ্ঞাপন

এ সময় তার জন্য যারা আন্তরিকভাবে দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। তিনি সবার জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর কাছে নিজের দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত প্রার্থনা করেন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত ২৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদ সিঙ্গাপুরে যান। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণের পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর