Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৪১৯

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১১:১৭

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর