Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পুলিশের হাত থেকে হত্যাসহ ৯ মামলার আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ০৯:০৩

পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া আসামি নিজাম উদ্দিন।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং একই ওয়র্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেফতার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায় । তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর