Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৩:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমান – ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবেই একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর