Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২১:৩৯

মানিকগঞ্জে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে

মানিকগঞ্জ: চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১২ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসক ডা. আশরাফ উজ্জ জামান হামিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ল্যাব সিলগালা করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা চিকিৎসাসংক্রান্ত রিপোর্টে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো

সম্পর্কিত খবর