Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১১:২৯

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৫ আগস্ট) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এই অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তিনি বলেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং পরবর্তী দিন সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ডেঙ্গুতে এক মাসে প্রাণ গেল ১৪৮ জনের
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর