Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ২২:৪৪

প্রতীকী। ফাইল ছবি

খুলনা: খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আখতারুজ্জামান ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ওই গ্রামের শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সঙ্গে একই গ্রামের জয় ঢালীর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুস সবুর জানান, কে বা কারা ওই ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছে। এ ব্যাপারে দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর