Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১২:০৫

ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৯৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযানকালে দুইটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, আটটি মোবাইলফোন, ৫৯৭.৭৩ গ্রাম সোনার অলংকার, ২ লক্ষ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই সোনার অলংকার ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর