Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্লক রেইড ও চিরুনি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৩:২৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৪:৪২

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও নাশকতার অভিযোগে অভিযুক্তদের। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।’

সাবেক শিক্ষামন্ত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর