Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৫:১২

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই শোক জানান তিনি।

এর আগে, ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নেপালে হওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬২ জনে দাঁড়িয়েছে এবং প্রায় চারশ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে আটকে যাওয়ার পর সেই পানির বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে এসে এই ভয়াবহ বন্যার সৃষ্টি করে। ওই সময় কোনো বৃষ্টিপাত না থাকায় স্থানীয় বাসিন্দারা কোনো ধরনের আগাম সতর্কতা পাননি।

বিজ্ঞাপন

এই প্রাকৃতিক দুর্যোগে নেপালের অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প, বাণিজ্যিক ব্যাংকের ৯টি শাখা, ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর