Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ সদস্য গাজী নজরুলকে বাদ দিয়েই সংসদীয় কমিটি চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে।

নৈতিক স্খলনের কারণে বহিষ্কৃত সংসদ সদস্যকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত বরে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠনকালে তিনি এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিকতার দিক বিবেচনা করে তাকে এভাবে বাদ দেওয়া হলে তা ভবিষ্যৎ সংসদীয় অনুশীলনের জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রাথমিক প্রস্তাব করা হলে বিরোধীদলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। নীতিগত ও নৈতিক অবস্থান থেকে তাকে সংসদীয় প্রতিনিধিত্বের বাইরে রাখার এই আহ্বান জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে সংসদীয় অধিবেশনে বিরোধীদলের তোলা সেই আপত্তির মুখে শেষ পর্যন্ত গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ পুনর্গঠন করে তা চূড়ান্তভাবে গঠন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় কমিটিতেও তার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করা হলো।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর