Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে একদিনেই ৯ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৫

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৭১ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ২৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে আট জন।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ২১৮ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১২৭ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর