Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৯

ঢাকা: সৌদি আরব রাজ্যের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এই নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতার প্রতি বাংলাদেশ তার দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সৌদি আরব রাজ্য ও সেখানকার ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সৌদি আরব রাজ্যের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো