Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান / রুবেল হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিএম মোজাম্মেল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি. এম. মোজাম্মেল হকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি. এম. মোজাম্মেল হকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে. এম. ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে রুবেল হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। এর আগে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। জুলাই আন্দোলন চলাকালে সহিংসতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আদাবরের রিং রোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের হামলায় রুবেল গুলিবিদ্ধ হন। পরে আহতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর