Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় কাজ করা যাবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১২:৪৯

মার্কিন যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে এ ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা কাজ করার অনুমতি নেই। এ জন্য উপযুক্ত ভিসায় আবেদন করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

ভ্রমণের আগে ভিসার শর্ত ও নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে উল্লেখ করা হয়েছে।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর