Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১২:০১

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত বছরের মেয়ে মনিকার মৃত্যুর পর এবার মারা গেলেন তার মা আদরি (৩৫)।

সোমবার (২৬ অক্টোবর) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মারা যান আদরি। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান মনিকার মা আদরি।

বিজ্ঞাপন

নিহত আদরি ও তার মেয়ে মনিকা অটোরিকশায় করে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর