Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

ইবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮

ইবি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শেখ সুমন, মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ, রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দফতর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ, ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন।

বিজ্ঞাপন

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আহমদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত ও নয়ন আহমেদ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর