Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৯

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়া কাপ শেষে এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে যাওয়ার পর বিসিবিকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন নিগার। পাশাপাশি ওয়ানডে দলকে আরও গুছিয়ে নেওয়া এবং পরিবারকে সময় দেওয়ার ইচ্ছার কথাও উল্লেখ করেছেন তিনি।

২০২১ সালে বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক হন নিগার। পরের বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্বও পান। এরপর দুই সংস্করণেই দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দলের অন্যতম ভরসা।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৩২ ম্যাচ খেলেছেন নিগার, যার ৮০টিতে অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৩২টি ম্যাচ—এই সংস্করণে অধিনায়ক হিসেবে যা দেশের সর্বোচ্চ জয়। অধিনায়ক হিসেবে ২৯.৮৫ গড়ে তাঁর রান ১ হাজার ৮৫১।

তবে নিগারের পদত্যাগপত্র এখনই গ্রহণ করছে না বিসিবি। নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, এশিয়ান গেমস পর্যন্ত নিগারই টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকবেন। জাপান থেকে দল ফেরার পর তাঁর নেতৃত্ব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শোনা যাচ্ছে, অনেকটা অভিমান করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের পর নানান সমালোচনা উঠেছে যার বেশিরভাগই নিগারকে নিয়ে, তার অধিনায়কত্ব নিয়ে। সেই কারণেই নাকি সরে দাঁড়ানোর চিন্তা অভিজ্ঞতা ক্রিকেটারের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর