Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৮

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তা

গাইবান্ধা: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে আরও ৬ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর