Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের সম্মতিপত্রের খবর আমলে না নেওয়ার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

ঢাকা: দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের এগ্রিমো (সম্মতিপত্র) নিয়ে প্রকাশিত খবরকে আমলে না নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই আহ্বান জানান।

সাংবাদিকরা এ সময় জানতে চান- ভারতে আমাদের হাইকমিশনার যিনি যাচ্ছেন, তার এগ্রিমো নিয়ে এক ধরণের লেখালেখি হচ্ছে যে, এখনও তার এগ্রিমো ভারত সরকার গ্রহণ করেনি অথবা ইচ্ছাকৃতভাবে দেরি করছে। এই ধরণের ঘটনাকে কি আসলেই আপনি বলবেন যে, ইচ্ছা করে দেরি করছে, নাকি এটা আসলে একটা প্রসেস— নরমালি যে সময়টা লাগে সেটাই লাগছে?

বিজ্ঞাপন

এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে ডেফিনেট কোনো স্টেটমেন্ট (সুনির্দিষ্ট বিবৃতি) না আসা পর্যন্ত এসব নিউজ আমল না দিতে আমি অনুরোধ করব। এমনকি এসব নিউজ না করারও আমি অনুরোধ করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর