Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে রঘু রাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:১২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

সোমবার (২৭ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, দিল্লিতে আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি এম রিয়াজ হামিদুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া রঘু রাইয়ের স্ত্রী গুরমিত রাই-এর কাছে সমবেদনা জানিয়ে চিঠিও দেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার আলোকচিত্র ধারণের জন্য প্রশংসিত হয়েছিলেন রঘু রাই৷

রোববার (২৬ এপ্রিল) ভোরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর