Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৫

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম সরদার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় শামসুল নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম সরদার উপজেলার কৈকুন্ডা গ্রামের মোয়াজ্জেম হোসেন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, রকিবুল ইসলাম সরদার ও শামসুল চরের জমিতে গাজরের নিড়ানি শেষে বাড়ি ফিরছিলেন। পথে বিলকেদার নদীর ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দু’জনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন। আহত শামসুলকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

ওপার বাংলায় শাকিব-মিমির ‘তাণ্ডব’
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩

আরো

সম্পর্কিত খবর