Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুটানের প্রধানমন্ত্রীকে ঢাকায় অভ্যর্থনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

জার্মানি যাওয়ার পথে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে সংক্ষিপ্ত ট্রানজিট বিরতি নিয়েছেন। এই বিরতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান এবং পৌনে এক ঘণ্টার মতো অবস্থান করবেন বলে জানা গেছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।

সংক্ষিপ্ত এই ট্রানজিট অবস্থানকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ট্রানজিট বিরতি শেষে ভুটানের প্রধানমন্ত্রী তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর