Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে জাসাসের নতুন কমিটি / জেলার নেতৃত্বে নিজাম-রায়হান, মহানগরে রাসেল-সিরাজ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪২

সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সেক্রেটারি রায়হান এইচ খান ও মহানগর সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (বাঁ দিক থেকে)।

সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা শাখা ও মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা শাখায় ৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও মহানগর শাখায় ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন পৃথক দুই কমিটির অনুমোদন করেন।

সিলেট জেলা কমিটিতে যারা

৮৮ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটিতে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারকে সভাপতি ও রায়হান এইচ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আহমদ রানু। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জহির চৌধুরী, আহাদ চৌধুরী শামীম, আব্দুল করিম চৌধুরী, মনসুর আল মামুন রোমেল, মো. আব্দুল মুনিম, ওদুদ হোসেন, মুজিবুর রহমান, এমরান উদ্দিন, জুবায়ের আহমদ জুবের, মো. সেলিম রানা, মনজুর আহমেদ খান, সামি খান, এনামুল আজিজ মুন্না, শামীম আহমদ, মোস্তাক আহমেদ, আদনান আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আহমদ, মো. সাহেদ আহমদ ও অলক কর।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমির হোসেন, দারুল ইসলাম দারা, তসির আলী, আব্দুল হালিম রানা, সোহেল আহমদ, শাহ আকবর স্বপন, মিজু আহমদ লুলু, জুবায়ের আহমেদ শিমুল, এম আর মামুন, মো. সুলেমান হোসেন চুনু, শাকিল আহমেদ কয়েস, রিফাত রায়হান, হেলাল মিয়া, সুরমান আলী, মনজুর আহমেদ, মাসুম আহমেদ, এফ কে ফয়সল, ফয়সল আহমেদ, জামাল আহমেদ ও মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগীত শিল্পী রাজন খান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এমদাদ হোসেন, আল আমিন আহমেদ, দেলোয়ার হোসেন লিজু, মুহিবুর রহমান মুহিব, ফজলে বিল্লাল, রাজা মিয়া।

প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন সাজন, সহ-প্রচার সম্পাদক তানহার আহমেদ লায়েক, দপ্তর সম্পাদক ইয়াসিন আহমেদ কবির, সহ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ হাসনাত কবীর, সহ-কোষাধ্যক্ষ রেদোয়ান করীম রাহি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ তাপাদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ সাফায়েত অপু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোক্তার আহমেদ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার ঝুমা, নাট্য বিষয়ক সম্পাদক শাহ মো. আব্দুর রব, সংগীত বিষয়ক সম্পাদক উপমা তালুকদার, আবৃত্তি বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার আশা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুদীপ্ত দে, সহ-সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ, ক্রীড়া সম্পাদক সুলেমান আজাদ, সহ-ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো: রেবাব, কুটির শিল্প বিষয়ক সম্পাদক আজিজ উদ্দিন মেসি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনসুর হাল্লাজ, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রব, সহ- তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ময়না মিয়া, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।

সিলেট মহানগর কমিটিতে যারা

অন্যদিকে ৪১ সদস্যবিশিষ্ট সিলেট মহানগর কমিটিতে রাসেল আহমদকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইফতেখার আহমদ বিপুল।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল আহমদ রানা, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দিলোয়ার হোসেন রানা, জামিল আহমদ, মির্জা রেজওয়ান বেগ, শায়ন কর এবং নাহিদ আহমদ।

এছাড়াও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সি এম আব্দুল্লাহ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আল আমিন, লোকমান আহমদ আকাশ, আমিন পারভেজ, নুরুল হক খান রাজু, আবুল কাশেম জুনেদ, মাজহারুল ইসলাম মেনন ও শাহদাত হোসাইন সুমন।

সাংগঠনিক সম্পাদক ফিরুজ আহমদ, সহ-সাংগঠনিক পদে নাহিদ আহমদ, শেখ রুবেল আহমদ জিসান, আজিজুল রহমান, সোহেল আহমদ, ফয়সাল আহমদ ও তাহমিদ হোসেন মুবিন।

দপ্তর সম্পাদক ওলি হোসেন, সহ-দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন তাহমিদ, প্রচার সম্পাদক তপু আহমদ, সহ-প্রচার সম্পাদক মুক্তাদির আলম, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম।

কমিটির সদস্যরা হলেন— তাজ উদ্দিন আহমদ মাসুম, মো. হারুনুর রশিদ হারুন, আমির উদ্দিন শিহাব, পুরবী সরকার, রাজন আহমদ, মো. জলিল ফারুক, মো. শাহান, রেদওয়ান করিম রাহী, কবির আহমদ এবং সাফায়াত হোসেন সাজ্জাদ।

নতুন এই দুই কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে সিলেটে জাতীয়তাবাদী চেতনা ও জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম শিল্প সাহিত্য, সংগীত ও নাট্যচর্চার বিকাশ এবং সুস্থ ধারার সংস্কৃতি রক্ষা গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর