Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের বাইরের মাচান থেকে নিচে পড়ে আলআমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কাজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আলআমিনের ভাই শিহাব উদ্দিন জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে। বাবার মো. মুকুল। আলআমিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকাতেই থাকতেন তিনি।

শিহাব উদ্দিন আরও জানান, ঘটনার সময় আলআমিন সাততলা ভবনের বাইরে বাশের মাচানের উপর দাঁড়িয়ে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর