Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দর্শনার্থীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়, চবির ২ শিক্ষার্থী গ্রেফতার

চবি করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৩

দর্শনার্থীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চবির ২ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনা এলাকায় এক দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে রাতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।

অভিযোগকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীর শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল ও তার দুই সহযোগী তাকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে তার কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন বলেন, ‘এক শিক্ষার্থী চবি ঝরনায় ঘুরতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছবি ও ভিডিও ধারণের পর নগদ ও বিকাশে টাকা নেওয়ার অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর