Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় আটক আমিনুল ইসলাম শাওন – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটারনিটির ওভারব্রিজের নিচে রাখা একটি ‘ভিআইপি পরিবহন’ বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে আজিমপুর মেটারনিটির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন।

বিজ্ঞাপন

নিয়াজ মেহেদী বলেন, আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আটক আমিনুল ইসলাম শাওন-কে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর