Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩

নিহত ইউপি সদস্য ছোরমান রেজা।

টাঙ্গাইল: জেলায় ছোরমান রেজা (৪০) নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন এলাকার পরিত্যাক্ত একটি ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর