Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৭

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে বাগেরহাট এবং চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা এ প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

বাগেরহাট এবং চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার দুইজন হলেন, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর