Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী, ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭

এমপি গাজী নজরুল।

ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকসুদা বেগমকে আদালতে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। আর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আর ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটটির একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে শেরে বাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর