Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

বিজ্ঞাপন

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর