Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন ও সংযুক্ত ভবিষ্যৎ গঠনে জোর

সারাবাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ডিজিটাল সংযোগ ও উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে বুদ্ধিমত্তাসম্পন্ন, উৎপাদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের ওপর গুরুত্ব দিয়ে শেষ হয়েছে হুয়াওয়ে কানেক্ট ২০২৬।

চীনের সাংহাইয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পখাতের নেতা, গ্রাহক, সহযোগী ও প্রযুক্তিবিশেষজ্ঞরা অংশ নেন।

‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত হুয়াওয়ের বার্ষিক এ ফ্ল্যাগশিপ ইভেন্টে এআই কীভাবে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পখাতের সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদনশীলতা ও উদ্ভাবন বাড়াতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

হুয়াওয়ে জানায়, বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্ব গঠনে উন্মুক্ত সহযোগিতা ও সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

এআইয়ের সুফল যাতে দায়িত্বশীল, নিরাপদ ও টেকসইভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, সে জন্য সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, ডেভেলপার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের মূল বক্তব্যে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন শিল্পখাতকে সহায়তার জন্য নতুন কয়েকটি সমাধান উন্মোচন করেন।

নতুন সমাধানগুলোর মধ্যে রয়েছে এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড, উন্নত কম্পিউটিং সক্ষমতার তাইশান ৯৫০ সুপারপড এবং এআইভিত্তিক কাজের জন্য ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সহায়ক ওশানস্টোর এম৯০০।

হুয়াওয়ের দাবি, এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি বিপুল পরিমাণ ডেটা আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা এবং এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে পারবে।

অনুষ্ঠানে বড় পরিসরের বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেমে কার্যকর সংযোগ নিশ্চিত করার ক্ষেত্রে হুয়াওয়ের সর্বশেষ উদ্যোগও তুলে ধরা হয়। টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, সরকারি সেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সেবার মানোন্নয়ন, উদ্ভাবন ও নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেভিড ওয়াং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বিশ্ব গভীর রূপান্তরের যুগে প্রবেশ করছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, উন্মুক্ত প্রযুক্তি ইকোসিস্টেম এবং শিল্পখাতজুড়ে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হুয়াওয়ে কানেক্ট ২০২৬-এ ডিজিটাল দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী ইকোসিস্টেম এবং পরবর্তী প্রজন্মের সংযোগ প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হয়। হুয়াওয়ে জানিয়েছে, গ্রাহক ও সহযোগীদের সঙ্গে কাজ করে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়া এবং সবার জন্য আরও সংযুক্ত ও বুদ্ধিমত্তাসম্পন্ন ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

আরো

সম্পর্কিত খবর