কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ইমন আলী (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এর আগে, যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন আলী কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’