কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবাসহ সায়েদ (৫০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সায়েদের দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে রাখা মোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’