Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৬

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলস্টেশন-সংলগ্ন একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

মরদেহটি পানি থেকে তোলার জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, ওই নারীকে এলাকায় মাঝেমধ্যে দেখা যেত এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কোথাকার বাসিন্দা, কীভাবে পুকুরে পড়েছেন—এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।’

বিজ্ঞাপন

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯

আরো

সম্পর্কিত খবর