স্মার্টফোনের অভ্যন্তরীণ স্টোরেজ যত বড়ই হোক না কেন, কিছুদিন ব্যবহারের পরেই ‘Storage Full’ নোটিফিকেশন আসা বেশ পরিচিত এক সমস্যা। এই বিরম্বনার পেছনে অন্যতম বড় অপরাধী হলো, হোয়াটসঅ্যাপের অটো-ডাউনলোড ফিচার। বিভিন্ন ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে প্রতিনিয়ত আসা অপ্রয়োজনীয় ছবি, ভিডিও এবং বিভিন্ন ফাইল আপনার অজান্তেই ডিভাইসে জমা হতে থাকে। এতে যেমন ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়, তেমনি অপচয় হয় মূল্যবান মোবাইল ডাটাও। মাত্র কয়েকটি সাধারণ সেটিংস পরিবর্তন করেই আপনি হোয়াটসঅ্যাপের এই অটো-ডাউনলোড বন্ধ করতে পারেন এবং ফোন ও ডাটা-দুটোই সুরক্ষিত রাখতে পারেন।
অটো ডাউনলোড কী?
হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড ফিচার চালু থাকলে চ্যাট বা গ্রুপে আসা যেকোনো ছবি, ভিডিও, অডিও ও ফাইল নিজের অজান্তেই ফোনে সেভ হতে থাকে। ফলে প্রয়োজনের অতিরিক্ত এবং অপছন্দনীয় মিডিয়া ফাইল জমা হয়ে ফোনের স্টোরেজ পূর্ণ হতে সময় লাগে না।
যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড
অটো ডাউনলোড অপশনটি বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. সেটিংসে যান: হোয়াটসঅ্যাপ খুলুন এবং ওপরে ডান কোণে থাকা থ্রি-ডট (Three Dots) আইকনে ট্যাপ করে Settings-এ প্রবেশ করুন।
২. স্টোরেজ অ্যান্ড ডাটা সিলেক্ট করুন: সেটিংস মেনু থেকে Storage and Data অপশনটিতে ট্যাপ করুন।
৩. মিডিয়া অটো-ডাউনলোড পরিবর্তন করুন: সেখানে Media auto-download সেকশনের অধীনে তিনটি অপশন দেখতে পাবেন- When using mobile dataWhen connected on Wi-FiWhen রোমিং।
৪. অটো ডাউনলোড বন্ধ করুন: প্রতিটি অপশনে গিয়ে সবকটি টিকচিহ্ন (Photos, Audio, Videos, Documents) তুলে দিন এবং OK চাপুন।
টিপস: অটো ডাউনলোড বন্ধ করলেও চ্যাটে আসা যেকোনো প্রয়োজনীয় ছবি বা ভিডিও পরবর্তীতে ম্যানুয়ালি ক্লিক করে ইচ্ছেমতো ডাউনলোড করে নেওয়া যাবে।
গ্যালারিতে ছবি দেখাবে না: মিডিয়া ভিজিবিলিটি settingsনির্দিষ্ট কোনো চ্যাট বা গ্রুপের মিডিয়া ফাইল ফোনের গ্যালারিতে দেখা যাওয়া বন্ধ করতে: ওই চ্যাট বা গ্রুপের প্রোফাইলে যান। Media visibility অপশনে ট্যাপ করুন। No সিলেক্ট করে দিন। এর ফলে গ্রুপে আসা ছবি বা ভিডিও আপনার ফোনের গ্যালারিতে আলাদাভাবে জমবে না।
কেন এই ফিচারটি বন্ধ রাখা জরুরি?
স্টোরেজের পূর্ণ ব্যবহার: ফোন অহেতুক ক্যাশ ফাইল ও ফালতু ছবি-ভিডিওতে ভরে যাবে না, ফলে অন্য প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারে ফোন স্লো হবে না।
ইন্টারনেট ডাটা সাশ্রয়: বিশেষ করে মোবাইল ডাটা (Cellular Data) ব্যবহারকারীদের ডাটা দ্রুত শেষ হওয়া রোধ করবে।
ব্যক্তিগত গ্যালারি পরিচ্ছন্ন রাখা: যেসব চ্যাট বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনবরত অপ্রয়োজনীয় মিডিয়া আসতে থাকে, সেগুলো থেকে আপনার গ্যালারি মুক্ত ও পরিচ্ছন্ন থাকবে।