Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১

আহত ঠিকাদার কামাল হোসেন

রাজধানীর পুরানা পল্টন এলাকায় চাঁদার দাবিতে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরানা পল্টন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে।

ওই ঠিকাদারের নাম কামাল হোসেন (৪৫)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহত কামাল হোসেনের ভাই মনিরুল ইসলাম জানান, তার ভাই একজন ঠিকাদার। তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন। বেশ কয়েকদিন ধরে তারা পুরানা পল্টনে একটি ৬ তলা ভবনের কাজ করছেন, যার মালিক মাহমুদুর রহমান।

মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গত একমাস ধরে স্থানীয় কিছু যুবক ভবনে এসে হুমকি দিয়ে বলছিল যে, তাদের কাজের ভাগ দিতে হবে। কেউ বলে তার কাছ থেকে রড সিমেন্ট নিতে হবে কেউ বলে ইট, বালু নিতে হবে। আমরা তা অস্বীকার করি। আজ বিকেলে ১০ থেকে ১২ জন যুবক ভবনে এসে কামালকে হাতুড়ি দিয়ে মাথায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এসময় তারা শ্রমিকদের পাওনা ৮৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এরপর দ্রুত তাকে (কামাল হোসেন) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এবং পল্টন থানায় বিষয়টি অবহিত করা হয়।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ‘পল্টন থেকে এক ঠিকাদার আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

ঢোল-মাদলের ছন্দে মুখরিত 'কারাম উৎসব'
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর