Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬

ঢাকা: কক্সবাজার ও পটুয়াখালকীসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই আশঙ্কায় দেশের সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূলীয় ও নদীবন্দর এলাকার সাধারণ মানুষ এবং জলযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্তমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর