Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৫ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ০৯:৫৫

ঢাকা: দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য এই প্রতিকূল আবহাওয়ার কারণে উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর