Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কু‌ড়িগ্রা‌মে পুলিশের অভিযানে ১২ জুয়া‌ড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৬

আটক হওয়া ব্যক্তিরা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‌রাত সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার ঝগড়ারচর এলাকায় অভিযান চালি‌য়ে তা‌দের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় রা‌তেই জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ওহিদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মহিউদ্দিন (৫০), আনিসুর রহমান (২৭), মানিক মিয়া (৪৩), মানিক মিয়া ওরফে ফকির (২৮), ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), হাশেম মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪৫)। তাদের সবার বাড়ি রৌমারী উপজেলার ঝগড়ারচর ও ঝগড়ারচরের মাঝিপাড়া এলাকায়।

বিজ্ঞাপন

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, ‘জুয়ার বিরুদ্ধে আমা‌দের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে আটক করা হয়ে‌ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর