Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫০

ফাইল ছবি।

ঢাকা: ‎ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
‎
‎রোববার ২৭ সেপ্টস্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
‎
‎সিইসি বলেন, ‘নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। সাধারণ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছিল, ঠিক একই প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।’
‎
‎নির্বাচন কমিশন একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচনি মাঠের সার্বিক পরিবেশ বেশ সন্তোষজনক রয়েছে।’
‎
‎ইতোপূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ ভোটারদের আস্থা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
‎
‎তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর