Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪০

ফাইল ছবি।

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মান বাড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করবেন।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর