Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গভীর রাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০০

ঢাকা: গভীর রাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার পর এই প্রেসগুলো পরিদর্শন করেন তিনি।

প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন। প্রেস পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এছাড়া, বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর