Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি ব্রাজিল, মাঠ ছাড়তে হয়েছিল ড্র নিয়ে। আজ অজিদের বিপক্ষে দ্বিতীয় দেখাতেও ম্যাচের একটা পর্যায়ে পিছিয়ে পরেছিল কার্লো আনচেলত্তির দল। তবে ব্রাজিল অবশ্য ঘুরে দাঁড়াতে পেরেছে। শেষ পর্যন্ত বড় জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে আজ ৪-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গোল পেয়েছেন ব্রাজিলের দুই বড় তারকা রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুই গোল করেছেন ভান্দেরসন ও ব্রুনো গুইমারেস।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। দ্রুত আক্রমণে উঠে ব্রাজিলকে ১-০তে এগিয়ে নেন ডিফেন্ডার ভান্দেরসন। স্বাগতিক অস্ট্রেলিয়া অবশ্য তাতে ভরকে যায়নি। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে গোল করে অস্ট্রেলিয়াকে ১-১ গোলে সমতায় ফেরান আলেসান্দ্রো সিরকাতি। এর মিনিট পাঁচেক পর এগিয়েও যায় অস্ট্রেলিয়া। ম্যাচের ৩৩ মিনিটে কনর মেটকাফের দুর্দান্ত শটে ব্যবধান ২-১ করেন।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ সময়ে আবারও সমতায় ফেরে ব্রাজিল। দানিলোকে বক্সে ফাউল করেন হ্যারি সাউটার। ভিএআরে পেনাল্টি পায় ব্রাজিল। আর তা থেকে গোল করতে ভুল করেননি রাফিনিয়া। ২-২ ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধে আর মাঠে ফেরেননি রাফিনিয়া। পরে জানা যায়, চোটের কারণে বার্সেলোনা তারকাকে মাঠে নামানো হয়নি। বিরতির পর মাঠে নামেন এন্দ্রিক ও ব্রুনো গুইমারেস। অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয় ব্রুনোকে।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের নিয়ন্ত্রন ছিল ব্রাজিলিয়ানদের হাতেই। ৬৯ মিনিটে এন্দ্রিকের পাস থেকে গোল করে ব্রাজিলকে ৩-২ গোলে এগিয়ে নেন ব্রুনো। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি গোলে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর