Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হলেও মূলত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন। তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, প্রত্যাহারের পর এসব কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে, সেসব তথ্য উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর